×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৪৭০৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলায় প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল কায়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন চলাকালে হবিগঞ্জে ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হবে।
আজ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক। জেলার ৯ উপজেলার ১ হাজার ৮৮৬ কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এ সময় ভিটামিন ‘এ’ কেন শিশুদের জন্য প্রয়োজন সে বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. শরীফ জামান আদনান। স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমউল্লাহ শিকদার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারন সম্পাদক প্রদীপ দাস সাগর এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat