×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৭৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে  ৩৩৮ থানার ওসি ও ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘মন্ত্রণালয় থেকে তাদের বদলি করার তালিকা দেওয়া হয়েছিল, কমিশন তা অনুমোদন দিয়েছে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ৩০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। কাদের বদলি করা হবে সেই প্রস্তাব কমিশনে পাঠাতে বলা হয়।
সে অনুযায়ী ৬ মাসের বেশি সময় ধরে একই কর্মস্থলে থাকা ওসিদের ওই তালিকা কমিশনে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আর এক বছর দায়িত্বে থাকা শতাধিক ইউএনও’র বদলির প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে অনুযায়ী ৪৭ জন ইউএনও’র বদলির বিষয়টি অনুমোদন করে ইসি। পরে বুধবার ১৫৮ জন ইউএনও এবং ৩৩৮ জন ওসিকে বদলির প্রস্তাব আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat