×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৫৭৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট বিচ্ছেদের পথে হেঁটেছেন অর্ধযুগ আগে। অথচ এখনও তাদের সম্পর্ক নিয়ে কৌতুহলের শেষ নেই। সুযোগ পেলেই তাদের দিকে প্রশ্ন ছুঁড়তে দেরি করেন না গণমাধ্যমকর্মীরা। যদিও বরাবরই তারা অল্প কথায় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এবার সেই দিনগুলোর দুঃসহ স্মৃতিচারণ করলেন অ্যাঞ্জেলিনা জোলি।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে জোলি বলেন, ‘তখন সমালোচক ও সংবাদমাধ্যমের আতশ কাঁচের নিচে থাকতে থাকতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। আমার ব্লাড সুগার সারাক্ষণ ওঠা-নামা করতো। এমনকি আমার ডিভোর্সের ঠিক ৬ মাস আগে বেলস পালসি হয়ে মুখ বেঁকে গিয়েছিল। এমন অবস্থায় সন্তানদের অধিকার রক্ষার জন্য কঠিন আইনি যুদ্ধও করতে হয়েছে আমাকে।’
জোলি আরও জানান, সে সময় তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলেও সেটা ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। জোলি আরও বলেন, ‘আমি কখনোই অভিনয়কে পেশা বানাতেন চাইনি। কারণ অভিনেত্রী হওয়ায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখী হতে হয় নিয়মিত। যখনই বাড়ি থেকে বের হই তখনই পাপারাজ্জিদের কবলে পড়তে হয়। যেটা আমি একেবারেই পছন্দ করি না।’
তবে অ্যাঞ্জেলিনা যেহেতু স্টার কিড, তার বাবা-মা দু’জন স্বনামধন্য অভিনেতা সেহেতু তার সোশ্যাল লাইফ বরাবরই জটিল ছিল। একইসঙ্গে তিনি নিজেও এতটা জনপ্রিয় হওয়ার কারণে তার দিকে বরাবরই নজর রয়েছে মিডিয়ার। সেই জন্যই তিনি হলিউড থেকে সরে যেতে চান বলেও সাক্ষাত্কারে জানান জোলি।
তিনি বলেন, ‘বিচ্ছেদের পর আমি স্বাভাবিক জীবন হারিয়েছি। আমার জন্ম লস অ্যাঞ্জেলসে এবং বড় হয়েছি শান্ত পরিবেশে। হলিউডে থাকার মতো স্বাস্থ্যকর পরিবেশ আর নেই। আমি সুযোগ পেলেই কম্বোডিয়া চলে যেতে চাই। যেখানে আমার ম্যাডক্সকে দত্তক নিয়েছিলাম। যদিও পিটের সঙ্গে আইনি জটিলতার কারণে সেটিও সম্ভব হচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat