×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৬৭৭৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী তিনটি বিশ্বকাপে লিওনেল মেসিকে খেলতে দেখতে চান ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। ২০২২ কাতার বিশ^কাপে আর্জেন্টাইন সুপারস্টার ক্যারিয়ারের পঞ্চম বিশ^কাপ খেলে ফেলেছেন। ২০০৬ সালে জার্মানী আসর  দিয়ে তার বিশ^ কাপ যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ১৬ বছরের বিশ^কাপ যাত্রায় সর্বশেষ বিশ^কাপে শিরোপা উপহার দিয়েছেন আর্জেন্টিনাকে। গত বছর কাতারের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান মেসি। 
অনেকেই ধরে নিয়েছিলেন কাতারে যেহেতু শিরোপা জয় হয়েছে, সে কারনে এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ^কাপ। অন্তত আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি অবসর গ্রহণ করতে যাচ্ছেন। বিশ^কাপ শুরুর আগে মেসি নিজেও তেমন ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু এখনো লা আলবিসেলেস্তের জার্সি গায়ে সমান তালে খেলে যাচ্ছেন এলএম টেন। ২০২৩ সালে আট ম্যাচে করেছেন ৮ গোল। 
৩৬ বছর বয়সী মেসির পক্ষে ২০২৬ বিশ^কাপ খেলা সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। যদিও ফিফা বস মনে করেন শুধুমাত্র ২০২৬ কেন, মেসির পক্ষে ২০৩০ এমনকি ২০৩৪ বিশ^কাপও খেলা সম্ভব। এ সম্পর্কে ইনফান্তিনো বলেন, ‘আমি তো আশাবাদী পরবর্তী বিশ^কাপে মেসি অবশ্যই খেলবে। এমনকি তারপরেরটা এবং তার সাথে ২০৩৪’এও তাকে আমি দেখতে চাই। যতদিন সে চাইবে ততদিনই খেলতে পারবে।’
নিজেকে কোথায় নিয়ে থামাবেন তা এখনো  ঠিক করতে পারেননি মেসি নিজেই। সাম্প্রতিক সময়ে সামান্য কিছু ইনজুরি সমস্যা দেখা দিলেও নিয়মিত তাকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাচ্ছে। এবারের গ্রীষ্মে পিএসজি ছেড়ে  যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যোগ দেবার পর এমএলএস ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন। এছাড়া পাঁচটি এ্যাসিস্টও রয়েছে। সম্প্রতি ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জয় করেছেন। 
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবারের মত বর্ধিত পরিসরের এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিচ্ছে। ২০৩০ বিশ^কাপ আয়োজিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। এছাড়া ২০৩৪ বিশ^াকপের আয়োজক দেশ সৌদি আরব। ঐ সময় পর্যন্ত মেসির বয়স হয়ে ৪৭ বছর। সে কারনেই এটা অন্তত নিশ্চিতভাবে বলাই যায় সৌদি আরবে মেসিকে দেখার কোন সম্ভাবনাই নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat