×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৫৬৮৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির(বিপিবিএস) আয়োজনে অনুষ্ঠিত হবে  ‘বিজয় দিবস বক্সিং শোডাউন’ টুর্নামেন্ট। রাজধানীর ধানমন্ডিস্থ  রবীন্দ্র সরোবরে বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রতিযোগিতা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চতুর্থ কনভেনশনে আজ এ তথ্য জানান, সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। প্রতিযোগিতায় ২০ জেলার ৩০ জন বক্সার  ১০ বাউটের লড়াইয়ে অংশ নেবে। 
এ সময় তিনি জানান, আগামী মে মাসে বক্সিংয়ের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘বাংলাদেশ প্রফেশনাল বক্সিং লিগ-বিবিএলের দ্বিতীয় আসর আয়োজন করা হবে।  সংবাদ সম্মেলনে সংগঠনের  সহ-সভাপতি মোহাম্মদ আলীমুল্লাহ খোকন, আনিসুজ্জামান এবং সোসাইটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
গত তিন বছরের কঠিন যাত্রায় বিপিবিএস এ পর্যন্ত ৩৩টি ইভেন্ট আয়োজন করে   দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে। আগামী অক্টোবরের শেষ ভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে বাংলাদেশে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান  সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat