×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬১০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজা উপত্যকায় অভিযানকালে ইসরায়েল হাজার হাজার হামাস সদস্য ও কয়েকশ হামাস কমান্ডারকে হত্যা করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এ কথা বলেছেন।
সৈন্যদের সাথে বৈঠককালে তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আই২৪ টিভি চ্যানেল বলেছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ খুবই সফল। হাজার হাজার হামাস সদস্য ও বিভিন্ন পর্যায়ের কয়েকশ হামাস কমান্ডার নিহত হয়েছে। এরপর আমরা সংস্থাটির শীর্ষ নেত্বত্ব পর্যন্ত পৌঁছাবো।
এছাড়া তিনি আরো বলেছেন, গাজায় হামাসের অধিকাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে টানেল, সামরিক অবকাঠামো ও গোলাবারুদের ডিপো।
গ্যালান্ট আরো জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা হামাসের ব্যবহৃত অনেক কম্পিউটারও দখলে নিতে পেরেছে। এর ফলে তারা অনেক গোয়েন্দা তথ্য পেয়েছে।
ইসরায়েলের এই প্রতিরক্ষা প্রধান সৈন্যদের উদ্দেশ্যে আরো বলেন, আমরা জয়ী হবো। এর বিকল্প আর কিছু নেই।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরায়েলি প্রাণ হারায়। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat