×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৭৫৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত সন্ত্রাসী, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর লালন পালন করে। অশুভ রাজনীতি ও অশুভ তৎপরতার কারণে তারা অস্তিত্বহীন হয়ে পড়েছে।
আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি দুর্নীতিবাজ ও আগুনসন্ত্রাসী। এরা মানুষকে পুড়িয়ে মেরে আন্দোলনের সফলতা দেখার চেষ্টা করে। যে মানুষের জন্য আমাদের রাজনীতি, সে মানুষ যদি হয় হত্যা করার টার্গেট, সে রাজনীতিকে ধিক্কার জানাই। এই নীতিতে যারা আন্দোলন সংগ্রাম করে তাদের আন্দোলন সংগ্রাম কখনোই সফল হবে না।
তিনি বলেন, বিএনপি-জামাতের আন্দোলনের ব্যর্থতার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ও স্মার্ট  বাংলাদেশ বিনির্মান যারা রুদ্ধ করতে চায় তাদের আমরা রুখে দেবো। এটাই আমাদের প্রত্যয়। আমাদের এই প্রত্যয় থেকে পিছু হটাতে পারবেনা। জাতির পিতার আদর্শের সন্তানেরা কাউকে ভয় পায় না।
মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সভাপতিত্বে ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat