×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৭৭২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনোই হত্যা ও গুমের রাজনীতি করে না। এটা বিএনপির কাজ।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার কখনো খুন-গুমের সাথে জড়িত নয়, এটা ছিল বিএনপির কাজ। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা থাকাকালীন হত্যা ও গুমের রাজনীতি চালিয়েছিল। এ সময় অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতাসহ ২৫ থেকে ২৬ হাজার জনকে গুলি করে হত্যা করেছে। সামরিক বাহিনী ও নৌ বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। শুধু তাই নয়, ১৫ আগস্ট  বঙ্গবন্ধুকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর জাতীয় চার নেতাকে হত্যার শিকার হতে হয়েছিল। তারা ২০০৪ সালে ক্লিন হার্ট অপারেশনের নামে ৬৫ জন যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পিটিয়ে  হত্যা করেছে।’
মাহবুবউল আলম হানিফ আজ সোমবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
আগামী নির্বাচনে জোটের আসন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোটের শরিকদের নিয়ে বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে আলাপ-আলোচনা হয়েছে। বৈঠকের পর শরিক দল সন্তোষ প্রকাশ করেছে। ১৪ দলীয় জোটের সাথে আসন ভাগাভাগির বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে তিনি মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন। জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ইউনিট কমান্ডার সাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat