×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৭৫৪৮৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশন-এর প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা-এর আমন্ত্রণে সরকারি সফরে আজ মঙ্গলবার কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়। 
এতে বলা হয়, সফরকালে তিনি ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘কাতারগ্র্যান্ড প্রিক্স-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠান অবলোকন করবেন। ‘কাতারগ্র্যান্ড প্রিক্স-২০২৩’-এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশী অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আসা প্রতিনিধিগণের সাথে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এই সফরে সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আলনাবিত-এর সাথেও বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতার-এর মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক বাস্তবায়নে এবং দু’দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়াও, তিনি দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন এবং স্থানীয় বাংলাদেশীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৫ ডিসেম্বর  কাতার থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat