×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৫৬৪৬০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া ও শিক্ষক হাবিবুর রহমান মুকুল।  
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে এদিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি বিমলেন্দু সরকার, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, কবিরুল ইসলাম রুনি,  উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat