×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৫৭২৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মাই হার্ট উইল গো অন’ গানটি শুনলে এখনো নব্বই দশকের বেশির ভাগ শ্রোতার হৃদয়ে নাড়া দেবে। বিখ্যাত ‘টাইটানিক’ সিনেমার জনপ্রিয় এ গানটির গায়িকা সেলিন ডিওন প্রায় এক বছর থেকে বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সেলিন ডিওনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন। 
তিনি আরও বলেন, ‘সেলিন কোনো দিন অনিয়ম করেনি। আমাদের মা বলতেন, যা করবে, মন দিয়ে করবে, তাতে নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন চিরকাল সেই কথাই শুনে এসেছে। ওকে এভাবে দেখে ভীষণ কষ্ট হয়।’
মঞ্চে গান গাওয়া নিয়ে ক্লডেট ডিওন বলেন, ‘আমরা নিজেরাও অনিশ্চিত এই বিষয়টা নিয়ে। তবে আমরা আশাবাদী ও খুব শিগগির মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন।’
অসুস্থতার কারণে একাধিক লাইভ কনসার্টও তাকে বাতিল করতে হয়েছিল। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসাধীন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। তবে বছরখানেক চিকিৎসার পরেও তেমন কোনো উন্নতি হয়নি গায়িকার শারীরিক অবস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat