×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৩৪৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
আজ শুক্রবার দুপুরে তিনি নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের  বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। 
খুললনার ফুলতলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, দামুদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলু ভূঁইয়া, আটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরাা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat