×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৩৪৩৪০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালে আবর্জনা আর পলিথিন ফেলা ঠেকাতে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ রোববার প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ এসটিএস উদ্বোধন করতে গিয়ে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেলেও নালা-খালগুলোকে পলিথিনসহ অপচনশীল জিনিস থেকে রক্ষা এখনো বড় চ্যালেঞ্জ। নালায় ফেলা পলিথিন নগরীতে জলাবদ্ধতা বাড়াচ্ছে, খালের প্রবাহমানতা নষ্ট করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীকে। এ পরিস্থিতি মোকাবিলায় এখানে এসটিএস করে দিয়েছি। এরপরও যারা খালে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এরপর মেয়র  ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে তক্তারপুল আরসিসি গার্ডার ব্রিজ এবং ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডস্থ হাফেজিয়া রোড, বউ বাজার ডিসি রোড, আহমদুর রহমান রোড এবং কাজেম আলী রোডের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. নুরুল আলম, শাহীন আক্তার রোজী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat