×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১০
  • ৫৭২৪৬ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মান্দায় ১৩৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে রাজশাহী র‌্যাব-৫।  এ সময় গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একট কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আজ বুধবার  মান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুল শুকুর (২৮)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তিরহাট গ্রামের বাসিন্দা এবং ওই কাভার্ডভ্যানের চালক। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বণী গ্রামে বলে জানা গেছে। বুধবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব সূত্র জানায়, রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদে জানতে পারে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কুমিল্লা থেকে রাজশাহী দিকে আসছে। এমন সংবাদে র‌্যাব সদস্যরা আমচত্বরে চেকপোষ্ট বসিয়ে গাড়ীটি থামানোর সংঙ্কেত দেয়।এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি পালিয়ে নওগাঁর দিকে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া দিয়ে ওই কাভার্ডভ্যানটি মান্দা উপজেলার জয়বাংলা মোড়ে আটক করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায়  মোড়ানো ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। ঘটনায় র‌্যাব বাদি হয়ে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat