×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১২
  • ৪৫৫০৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলায় তিন দিন ধরে দেখা মিলছেনা সুর্যের। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাস, ঘন কূয়াশার ও মেঘলা আকাশের একটানা বৈরী আবহাওয়ার কারণে শীত অনুভুত হচ্ছে বেশী।এতে কৃষিকাজসহ দিনমজুররা যেতে পারছেনা কাজে, জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, শুক্রবার ভোর ৬টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যকিরণ না থাকায় ঠান্ডা অনুভুত হচ্ছে বেশি।
নদ-নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে হিমেল বাতাস বেশি থাকায় শীতের দাপটে কাবু হয়ে পড়েছে শিশু, নারী ও বয়স্করা। অনেকেই খরকুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছেন।
সদর উপজেলার চর সারডোব গ্রামের বাসিন্দা আব্দুল খালেক জানান, চরে ঠান্ডা বাতাস ও ঘন কূয়াশার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বোরো চাষের জন্য জমি তৈরী ও সবজির পরিচর্যা করতে পারছেনা কৃষকরা।  একই গ্রামের কৃষক মতিয়ার রহমান জানান, একটানা ঘন কূয়াশা থাকা আলুর জন্য ক্ষতিকর। লেট ব্লাইটের আক্রমণ ঠেকাতে তাই ঘন ঘন স্প্রে দেয়া হচ্ছে।
এদিকে শীতের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি গতকালও কম দেখা গেছে।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা আব্দুল হাই জানান, জেলায় শীতার্থ মানুষের মধ্যে এ পর্যন্ত ৩৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat