×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৫৬৬৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়,  নড়াইল প্রতিনিধি : নড়াইলে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ধরে কৃষককে কুপিয়ে খুন। জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন।
লোহাগড়া থানার ওসি  কাঞ্চন কুমার রায় বলেন, ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat