×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৬৮২১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনের ইশতিহারের অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা। 
শিক্ষা মন্ত্রী এই লক্ষ্যে সকলকে নিয়ে সুশাসন ও জবাবদিহিতামূলক শিক্ষা খাত গড়ে তোলা এবং শিক্ষার রূপান্তরের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 
তিনি আজ সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন  দপ্তর সংস্থার প্রধানদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর গৃহীত শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট প্রজন্ম সৃষ্টি করতে সকলে মিলে কাজ করবো। 
এসময় শিক্ষার উন্নয়নে তিনি সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক,  সাংবাদিক এবং সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। তাছাড়া ইউজিসির চেয়ারম্যান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat