×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৪৭৬৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কায়রো-ভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল গাদ’-এর এক ভিডিও-সাংবাদিক রোববার গাজায় ইসরায়েলী হামলায় নিহত হয়েছে। এই হত্যার জন্য চ্যানেলটি ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় কয়েক ডজন সাংবাদিক নিহত হয়েছে।
স্টেশনটি এক্স-এ এক পোস্টে ঘোষণা করেছে, ‘আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘোষণা করছি যে, আল গাদ’র টিভি চ্যানেলের ভিডিও-সাংবাদিক ইয়াজান আল-জওয়াইদি ইসরায়েলী সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।’ খবর এএফপি’র।
কমিটি টু প্রটেক্ট (সিপিজে) জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে জাওয়াইদি ছাড়াও অন্তত ৮২ জন পেশাদার সাংবাদিকসহ বিপূল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে।
সোমবার জাতিসংঘ বলেছে তারা ‘গণমাধ্যম কর্মীদের মৃত্যুর সংখ্যায় অত্যন্ত উদ্বিগ্ন।’
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, তারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের তদন্ত করছে।
সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপি’র তথ্য অনুযায়ী ৭ অক্টোবরে হামাসের আকস্মিক হামলার ফলে এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় ইসরায়েলে প্রায়ে ১,১৪০ বেসামরিক নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। 
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় পরে হামাসকে ধ্বংস করার প্রতিশোধমুলক ইসরায়েল অবিরাম সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনি ভূখন্ডে কমপক্ষে ২৩,৯৬৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat