×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৬৬১২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া আগামী মার্চে তাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের তিনটি কূটনৈতিক মিশনে ভোট কেন্দ্র খুলবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এই দু’টি দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে সর্বকালের সর্বনিম্ন  পর্যায়ে নেমে আসার পর দেশটিতে এই নির্বাচন হতে যাচ্ছে। বুধবার ওয়াশিংটনে তাদের দূত এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
‘বন্ধুত্বহীন’ ইউরোপীয় দেশগুলোতে ভোট কেন্দ্র খোলা হবে কি-না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি মস্কো এমন কথা জানানোর পর আমেরিকায় ভোট কেন্দ্র খোলার ঘোষণা দেওয়া হলো।
আগামী ১৭ মার্চ রাশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দেশটির দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা ভøাদিমির পুতিনের শাসন কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনে প্রকৃতপক্ষে পুতিনকে কোনো প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হচ্ছে না। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর দুই বছরেরও বেশি সময় পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোণোভ দূতাবাসের প্রকাশিত এক সাক্ষাতকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা তিনটি ভোট কেন্দ্র খোলার পরিকল্পনা করছি। নিউইয়র্কে আমাদের দূতাবাসের পাশাপাশি  নিউইয়র্ক এবং হিউস্টনে আমাদের কনস্যুলেটগুলোতে এসব ভোট কেন্দ্র খোলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat