×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ২৩৪৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনে হুথি অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চতুর্থবারের মতো হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। 
এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। 
হুথিদের ‘আল মাসরিয়া’ টিভিতে তাদের এক সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকা ও ব্রিটেন যে ধরনের আগ্রাসনই চালাক না কেন দখলকৃত ফিলিস্তিনী বন্দর লক্ষ্য করে চলাচলকারী ইসরায়েলী জাহাজে আমাদের হামলা অব্যাহত থাকবে। 
আল মাসরিয়া ও হুথি বার্তা সংস্থা ‘সাবা ডট নেটে’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বন্দরনগরী হোদেইদা ও তায়েজ শহরসহ হুথি লক্ষ্যবস্তুতে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে। 
এদিকে সিবিএস ও সিএনএনসহ মার্কিন সংবাদ মাধ্যমও ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে। 
উল্লেখ্য, গাজায় অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat