×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ২৪৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিনদিন ব্যাপী 'বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা’ আজ বৃহস্পতিবার জয়পুরহাটে উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় ইন্সটিটিউট অব মাইনিং মিনারোলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) জয়পুরহাট ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন বিসিএসআইআর সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন। 
‘বিজ্ঞান নিয়ে পড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএমএমএম'র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আমিনুর রহমান। বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
মেলায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী ১২০টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিদিন  সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat