×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ২৩৪৩৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজান মাসে বাজারে ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রাখার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামকে তাঁরা এই আশ্বাস দেন। পবিত্র রমজান মাস উপলক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ এবং মূল্য পরিস্থিতির পর্যালোচনা সভার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়।    
সভাশেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। এজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারীদের সাথে আজ আমরা আলোচনায় বসেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ব্যবসায়ীরা বাজারে বিশেষ করে রমজান মাসে ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছেন। 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে-কেউ যেন পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। কেউ কৃত্রিমভাবে পণ্যের মজুত করলে, সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুল ইসলাম বলেন, আমার বিশ্বাস দেশে যারা ব্যবসায়ী আছেন তারা সবাই দেশপ্রেমিক। ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে সিন্ডিকেট শব্দের ব্যবহার ভুলে যেতে চাই। সিন্ডিকেট মুক্ত স্মার্ট বাজার ব্যবস্থাপনা গড়তে চাই। ভোক্তাবান্ধব বাণিজ্য মন্ত্রণালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা এমন একটা বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চাই যেখানে আন্তর্জাতিক পরিমন্ডলে বড় ধরনের দুর্যোগ না হলে দেশে পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না।
সভায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ আমদানির ক্ষেত্রে ডলার সংকটের পাশাপাশি গ্যাস সংকটের কথা তুলে ধরে বলেন, সরকার নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করলে দেশে কোনো পণ্যের ঘাটতি থাকবে না। 
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ডলার সংকট সমাধানে অর্থ মন্ত্রণালয় এবং গ্যাসের স্বল্পতা দূর করতে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat