×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকারের এই শাসনামলে জনপ্রতিনিধিদের অধিকতর ক্ষমতায়ন করে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তবে অনিয়ম করলে জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা হবে।
তিনি বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জনগণের সবচেয়ে কাছাকাছি থাকার ফলে মানুষের সমস্যাগুলো তারা সবচেয়ে ভালোভাবে জানার সুযোগ পান। সেই সমস্যা সমাধানে তারা আন্তরিক হলে অনেক উন্নয়ন স্থানীয় পর্যায়েই সম্ভব।
আজ কুমিল্লা মনোহরগঞ্জের পোমগাঁও-এ নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. তাজুল ইসলাম এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নৌকা প্রতীকে ভোট দেওয়ার ফলে লাকসাম মনোহরগঞ্জ এর রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অসংখ্য অবকাঠামগত উন্নয়ন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও লাকসাম মনোহরগঞ্জবাসির আকাক্সক্ষা অনুযায়ি যেন কাজ করতে পারেন সেজন্য তিনি দোয়া চান।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেক অপচেষ্টা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। তিনি উল্লেখ করেন, একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকায় দেশের মানুষ এর সুফল ভোগ করছে।
মন্ত্রী বলেন, লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে সবার সাথে আলোচনা করে প্রকল্প নেওয়া হবে। এ আসনের মানুষ যাতে সুশাসন ও ন্যায়বিচার পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না।  
মতবিনিময় সভার শেষে টানা দ্বিতীয়বার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat