×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৪৩৫২২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু নির্বাচনের পর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি শনিবার দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য আবার শপথ নেবেন। তবে বিরোধীরা নির্বাচনটিকে ‘জালিয়াতি’ হয়েছে বলে অভিযোগ করে আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ জন রাষ্ট্রপ্রধান শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। গোলযোগপূর্ণ বিশাল দেশের পূর্ব প্রদেশে উত্তেজনার মধ্যে দিয়ে ‘ফাতশি’ নামে পরিচিত ৬০ বছর বয়সী প্রেসিডেন্ট কনশাসার শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে ৮০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন শহীদ ক্রীড়া স্টেডিয়ামে। খবর এএফপি’র।
বিতর্কিতভাবে জোসেফ কাবিলাকে পরাজিত করার পর ২০১৯ সালের জানুয়ারিতে দেশের অন্যতম গৌরবময় স্থান প্যালেস অফ নেশনস-এর উদ্যানে কনশাসার প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ স্থানটিতে সরকারি অনুষ্ঠানগুলো মঞ্চস্থ হয়ে থাকে।
শিসেকেদি প্রয়াত ঐতিহাসিক বিরোধী ব্যক্তিত্ব এতিন শিসেকেদির পুত্র। তিনি খনিজ সম্পদে সমৃদ্ধ ও ব্যাপকভাবে দরিদ্র ১০ কোটি জনসংখ্যার ডিআরসি’র জীবনযাত্রার মান উন্নয়নের ও পূর্বাঞ্চলের ২৫ বছরের রক্তপাত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে প্রথম মেয়াদ প্রেসিডেন্ট হন।
তিনি সে সব প্রতিশ্রুতি পুরণ করেননি তবে এই সময় তিনি বিনামূল্যে প্রাথমিক ওষুধ প্রদান করে তার প্রথম মেয়াদের কৃতিত্বের জোরালো প্রচারণা চালান ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আরেকবার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
প্রেসিডেন্টের পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক আইনপ্রণেতা এবং পৌর কাউন্সিলর নির্বাচনে ২০ ডিসেম্বর ভোট দেওয়ার জন্য ৪০ মিলিয়নেরও বেশি লোক নিবন্ধিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat