×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৪৫৪০৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে নারী আইনজীবী কল্যাণ সংস্থা।
সুপ্রিমকোর্টের ক্রীড়া কমপ্লেক্সে কর্মচারীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
নারী আইনজীবী কল্যাণ সংস্থার সৌজন্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এডভোকেট আব্দুন নূর দুলাল, বার এর সহ সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা ও সহ সম্পাদক নুরে আলম উজ্জ্বল প্রমূখ।
এসময় নারী আইনজীবী কল্যাণ সংস্থার সভাপতি সুপ্রিমকোর্টের আইনজীবী তৌফিকা করীম, সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট জান্নাতুল ফেরদৌসী রুপাসহ সুপ্রিমকোর্টের আইনজীবী ও এটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালিকাভুক্ত টোকেনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কার্যালয়ের কর্মচারী ও এটর্নি জেনারেল কার্যালয়ের কর্মচারীদের মধ্যে সুশৃঙ্খলতার সাথে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat