×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৩২৪৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কনকাশন সাব শ্রীলংকার লাসিথ ক্রুসপুল্লির লড়াকু ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরের পঞ্চম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করেছে দুর্দান্ত ঢাকা। শ্রীলংকার দানুস্কা গুনাথিলাকা আহত অবসর নিলে সাত নম্বরে ব্যাট হাতে নেমে ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ক্রুসপুল্লি। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অষ্টম ওভারে ৩৩ রানেই  ৪ উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম ৮, সাইফ হাসান ৯, অধিনায়ক মোসাদ্দেক হোসেন শূণ্য এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ১১ রান করেন।  
চট্টগ্রামের পেসার আল আমিন হোসেনের বলে মুখের থুতনিতে ব্যাথা পেয়ে ১ রান নিয়ে ঢাকার গুনাথিলাকা আহত অবসর নিলে কনকাশন সাব হন ক্রুসপুল্লি। 
শুরুর ধাক্কা সামলে উঠে পঞ্চম উইকেটে ঢাকাকে ৫২ বলে ৭৮ রানের জুটি এনে দেন ইরফান শুক্কুর ও ক্রুসপুল্লি। ১৬তম ওভারে ক্রুসপুল্লিকে শিকার করে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। হাফ-সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ৩১ বলে ৪৬ রানে আউট হন ক্রুসপুল্লি।  ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। 
এরপর ইরফানের ২৬ বলে ২৭ ও শেষদিকে তাসকিন আহমেদের ৯ বলে ১৫ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের সম্মানজনক সংগ্রহ পায় ঢাকা। চট্টগ্রামের আল আমিন ও বিলাল খান ২টি করে উইকেট নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat