×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৫৪৬০৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে  যাবজ্জীবন কারাদন্ড ও  ১লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
আজ সোমবার  দুপুর সাড়ে ১২ টার  দিকে লংগদু উপজেলায়  শিশু  ধর্ষণের দায়ে  মো: ইব্রাহিম (৪৩) নামে এক জনকে যাবজ্জীবন  সশ্রম কারাদন্ড এবং একই সাথে ১লাখ টাকা জরিমানার দন্ড প্রদান করেন  জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত।
রায়ে আসামি ইব্রাহিমের মালিকানাধীন স্থাবর, অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে বিক্রয়লব্দ অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং দন্ডকৃত অর্থ ট্রাইব্যুনালে জমা হলে তা মামলার ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বলে উল্লেখ করা  হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১১সালের ১৫জুন ভিকটিমকে দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলার খামার বাড়ির এলাকার কলা বাগানে জোড় পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা বাদী হয়ে রাতে বাদী হয়ে লংগদু থানায় ইব্রাহিমকে  আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
রায়ে মামলার বাদী এবং  রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat