×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ২৩৪৯৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলার হোমনা উপজেলার বেসরকারী ৪টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, ল্যাব পরিচালনার টেকনিশিয়ান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো, হোমনা মর্ডান হসপিটাল (১ লাখ টাকা), নিরাপদ হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টার (১০ হাজার টাকা), খিদমা ডায়গনস্টিক সেন্টারকে (২০ হাজার টাকা), ও সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে (২০ হাজার টাকা)।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, বেসরকারী ৪টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, ল্যাব পরিচালনার টেকনিশিয়ান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোহাম্মদ রাহিদুজ্জামান ও হোমনা থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat