×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ৩৪৪৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নিরাপদ, সুশৃংখল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যসত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে।
তিনি বলেন, অভিবাসন ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুই-তিন স্তরের মধ্যসত্ত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিকহারে বেড়ে যায়। 
এসময় প্রতিমন্ত্রী সবাইকে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে আহ্বান জানান। 
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীস (বায়রা)’র প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।
মতবিনিময় সভায় সচিব মো. রুহুল আমিন বলেন, ‘আমাদের লক্ষ্য নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, প্রবাসী কর্মীদের সামগ্রিক সুরক্ষায় সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি। 
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রা’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীসহ নেতৃবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat