×
ব্রেকিং নিউজ :
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ২৩৫০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও কাহিল হয়ে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ। পাশের জেলার বদলগাছী আবহাওয়া অফিস সূত্র জানায়, গত রোববার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারের রেকর্ড ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের রেকর্ডে সর্বনি¤œ তাপমাত্রা। মঙ্গলবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস যা আজ বুধবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানান, বদলগাছি আবহাওয়া অফিসের  টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন। তিনি বলেন, বদলগাছিসহ আশপাশের এলাকায় বুধবার সর্বনি¤œ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এজন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরেই প্রথম  সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনও এমন সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়নি বলেও জানান তিনি । ঘন কুয়াশার সাথে শৈত্য প্রবাহের ফলে হাড় কাঁপানো শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে জয়পুরহাটে। কনকনে ঠান্ডার কারণে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। শীতের তীব্রতায় গরম কাপড়ের দোকান গুলোতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শহর থেকে গ্রামের ছিন্নমূল মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ছিন্নমূল মানুষের জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলায় শৈত্য প্রবাহের ফলে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় পরিস্থিতি বিবেচনায় জেলার সকল  প্রাথমিক ও মাধ্যমিক স্কুল আজ বুধবার পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে বলে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat