×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৪৫৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনাদের ভবিষ্যত নিয়ে শনিবার প্রথমবারের মতো দেশ দু’টি আলোচনা শুরু করেছে।
ইরাক সরকার আশা করছে, এ আলোচনার মাধ্যমে বিদেশি সেনার উপস্থিতি কমানোর জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যাবে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ২০১৪ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনা মোতায়েন করা হয়। ওই বছর জঙ্গিগোষ্ঠীটি ইরাক ও প্রতিবেশী সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল। বর্তমানে ইরাকে মোটামুটি আড়াই হাজার বিদেশি সেনা রয়েছে।
তবে গত বছরের অক্টোবরের প্রথমদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট একের পর এক হামলার শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরানের সংশ্লিষ্ট গোষ্ঠী এসব হামলা চালাচ্ছে। এর জেরে পাল্টা হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষিতে বাগদাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরাকি ভূখন্ডে ‘আগ্রাসন’ চালানোর অভিযোগ আনে।
এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী মোহামেদ শিয়া আল-সুদানি এরই মধ্যে বিদেশি সেনাদের তাঁর দেশে ছেড়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী মোহামেদ শিয়া আল-সুদানির কার্যালয় থেকে বৈঠকের একটি ছবি প্রকাশ করা হয়। এতে তার সাথে ইরাকি সশস্ত্র বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দেখা গেছে।
কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জোট বাহিনীর ভবিষ্যত নিয়ে আজ থেকে বাগদাদে যৌথ কমিশন কাজ শুরু করেছে।  
মার্কিন নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বলা হয়েছে, শনিবারের বৈঠকটি ছিল ইরাকে জোট বাহিনীর অগ্রগতির পর্যালোচনা এবং দেশটিতে জোট বাহিনীর উপস্থিতির ভবিষ্যত নিয়ে আলোচনার প্রক্রিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat