×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৪৩৫৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের মাটিতে স্টেজ পারফর্ম করলেন হলিউডের জনপ্রিয় পপ তারকা ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। সঙ্গে ছিলেন তার দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসও। শনিবার রাতে ‘জোনাস ব্রাদার্স’ এর কনসার্টে নেচে মাত করলেন অভিনেত্রী তাপসী পান্নু।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, লোলাপালুজা মিউজিক ফেস্টিভ্যালে মঞ্চে যখন গলা ছেড়ে গাইছেন নিক জোনাস, তখন দর্শক-শ্রোতাদের ভিড়ে মন্ত্রমুগ্ধ তাপসী। 
নিজের সেই মুহূর্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। এসময় পরনে মিনি ডেনিম ড্রেস। খোলা চুল। হাতে আইসক্রিম নিয়ে দিব্যি গান উপভোগ করতে দেখা গেল তাপসীকে।
তাপসীর সেই ছবি দেখে রসিকতা করতেও ছাড়ছেন না ভেক্তরা, ‘প্রিয়াঙ্কা না আসার সুযোগেই কি নিক জোনাসের কনসার্টে মজলেন তাপসী?’ তবে অনুরাগীরা যাই বলুন না কেন, তাপসী কিন্তু কনসার্টে নিজের ছবি পোস্ট করেই বলে দিয়েছেন যে, ‘জামাইবাবু মঞ্চে রয়েছেন।’
প্রিয়াঙ্কা চোপড়াকে ছাড়া এলেও ‘বিদেশি জামাইবাবু’র অতিথি আপ্যায়নে কোনও কমতি রাখে নি বলিউড। কনসার্ট চলাকালীন শ্রোতা অনুরাগীরা জামাইবাবু, জামাইবাবু বলে চিৎকার করতে থাকেন। যা শুনে নিক খানিক লজ্জাও পান!
লাইভ কনসার্ট শেষ করে ‘জোনাস ব্রাদার্স’ রাতে বিটাউনের সেলেবদের নিয়ে পার্টিও করেন। সেখানে হাজির ছিলেন মালাইকা অরোরা, স্বামী আনন্দ আহুজাকে নিয়ে সোনম কাপুর, আশান খট্টর, দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে অদিতি রাও হায়দরি, ভূমি পেডনেকর, ওরি, মালাইকা অরোরা-সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat