×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৪৪১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জন ও মাদক মামলায় একজনসহ মোট ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন পৃথক পৃথক এ রায় ঘোষণা করেন ।
জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, হত্যা মামলায় সাজা প্রাপ্তরা হচ্ছেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সোহাগ (৩৫), রায়হান (৩৮), আমিনুল ইসলাম (৩৭) ও হারুনুর রশিদ (৩৬)। প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। 
একই আদালত মাদক সংক্রান্ত এক মামলার রায়ে সুজন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় রিতা বেগমকে খালাস দেওয়া হয়েছে।
উভয় মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন পিপি এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল ও এপিপি এ্যাড. উদয় সিং।  আসামী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন এ্যাড. শাহনুর রহমান শাহীন, রবিউল আলম ফিরোজ, মুনসুর রহমান মন্ডল ও এম রায়হান নবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat