×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৪৫৩৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শুক্রবার ইউক্রেনে রাশিয়ার চালানো হামলায় দুই ফরাসি ত্রাণ কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করে এ ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ড্রোন হামলায় ওই দুই ব্যক্তি নিহত হন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি সহায়তা কর্মী নিহত হয়েছেন। এটি একটি কাপুরুষোচিত কাজ। আমি এমন হামলার কঠোর নিন্দা জানাই।’
তিনি আরো বলেন, ‘মানুষকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আমি সংহতি জানাই।’
দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন বলেন, ‘রাশিয়াকে তাদের বিভিন্ন অপরাধের জবাব দেওয়া হবে।’
ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কাছে বেরিসলাভ এলাকায় বৃহস্পতিবার এ দুই ফরাসি নাগরিক নিহত এবং তিনজন বিদেশী আহত হন।
ইউক্রেন পুলিশ জানায়, সেখানে ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার যুদ্ধ-বিধ্বস্ত দেশে ফরাসিদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তাদের প্রিয়জনদের প্রতি আমার সংহতি জানাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat