×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৩৪৬০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হবে এই আলু। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।
দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক এসোসিয়েশন এর সভাপতি হারুনুর রশিদ হারুন আজ শনিবার দুপুর আড়াই টায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হিলিস্থল বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন তারা। 
আজ শনিবার দুপুরে  বিষয়টি দিনাজপুর  হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা  ইউসুফ আলী জানান, দেশের বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছে সরকার। ইতিমধ্যে অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ার বৃহস্পতিবার বিকেল থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। 
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে। বন্দরের ব্যবসায়ীরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আজ অথবা আগামীকাল  রোববার থেকে ভারত থেকে আলু আমদানি হবে। ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat