×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৬৬৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় আজ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- এর আওতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নড়াইল আয়োজিত  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন নড়াইলের  জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল- এর জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নড়াইলের সহকারি পরিচালক দেবাশীষ বাইন।
অনুষ্ঠানে জেলার  পাঁচজন  শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন  শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat