×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৪৫৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া মঙ্গলবার সকালে দাবি করেছে- তাদের ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম  বেলগোরোদ অঞ্চলে রাতে কিয়েভের একটি ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়  টেলিগ্রামে বলেছে, "আজ রাতে, রুশ ফেডারেশন অঞ্চলের লক্ষ্যবস্তুতে  কিয়েভের সাতটি ইউএভি টাইপ ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর একটি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।” খবর এএফপি’র।
মন্ত্রণালয় হামলার সঠিক স্থান বা এটি  কোনো ক্ষতি বা আঘাত করেছে কিনা তা উল্øেখ না করে বলেছে, মনুষ্যবিহীন ইউক্রেনীয় সমস্ত আকাশযানকে বেলগোরোদ অঞ্চলে মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়েছে।
বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, গুবকিন নগরী ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে। গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন,  হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  সেগুলির জানালা ভেঙে  গেছে, ছাদ, সম্মুখভাগ ও  বেড়া ধসে গেছে।
সম্প্রতি রাশিয়ান ভূখন্ডের বিরুদ্ধে বিশেষত সীমান্ত অঞ্চলগুলির পাশাপাশি রাজধানী মস্কো ও উত্তরাঞ্চলীয় নগরী সেন্ট পিটার্সবার্গ লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা বাড়িয়েছে।
৩০ ডিসেম্বর আঞ্চলিক রাজধানী বেলগোরোদে এই ধরনের সবচেয়ে মারাত্মক হামলায়  ২৫ জন নিহত এবং প্রায় এক’শ জন আহত হয়। ওই ঘটনায় আরও কয়েক শতাধিক লোককে সরিয়ে  নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat