×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৭৮৮১৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি আজ মঙ্গলবার এখানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তাঁরা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় কার্যক্রম ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করবে। মৈত্রী গ্রুপ উভয় দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
তিনি বলেন, মৈত্রী গ্রুপ গঠনের ফলে পারস্পরিক সহযোগিতা এবং সংসদ সদস্যগণের সফর ও অভিজ্ঞতা বিনিময়ে দু'দেশ উপকৃত হবে। 
স্পিকার আরও বলেন, মিশর বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মিশরের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি স্মরণ করে তিনি বলেন, মিশরের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
রাষ্ট্রদূত বলেন, মিশর ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশকে নিজের দেশ মনে হচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সাথে মিশরের অনেক মিল রয়েছে। এসময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদকে মিশরের পাশে থাকার জন্য আন্তরিক অনুরোধ করেন। 
রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরী এমপি'কে অভিনন্দন জানান। এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat