×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৫৫৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন ঘটনাস্থলে নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গলাচিপার বাদুরা বাজার নামক স্থানে এমন ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গলাচিপা থেকে ইমরান এক্সক্লুসিভ নামে একটি বাস বাদুরা বাজারের কাছে আসলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খাদে পড়ে যায়। বাসের নম্বর-নারায়ণগঞ্জ-জ ০৪-০১৬২।  এতে  ঘটনাস্থলে বেল্লাল এবং রাহাত নামে দুইজন নিহত হন এবং আহত হয়েছেন ১৫ জন। আহতদের ফায়ার সার্ভিসের কর্মিরা এবং স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।  
পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এবং পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন- নিহতদের আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসের ড্রাইভার এবং হেলপার পলাতক রয়েছে বলে তারা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat