×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৫০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে ২ লাখ ৩৫ হাজার টাকার বৃত্তির চেক ও ১০ জন শিক্ষার্থীর মধ্যে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। 
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন। 
এর আগে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম স্থানীয় ঘাঘর বাজারের ফুটপাত দখলমুক্ত ও পৌর কিচেন মার্কেটকে ব্যবসা সফল বিপনী বিতান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। 
পৌর মেয়র মতিয়ার রহমান হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ার‌্যান আব্দুল খালেক হাওলাদার, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ব্যবসায়ী এডভোকেট খান চমন-ই- এলাহি, সিরাজুল ইসলাম তালুকদার, বশির আহম্মেদ, এস্কেন্দার আলী শেখ, আক্তার দাড়িয়া বক্তব্য রাখেন। 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ঘাঘর বাজারের ফুটপাত দখল মুক্ত ও পৌর কিচেন মার্কেটকে একটি ব্যবসা সফল বিপনী কেন্দ্রে পরিণত করা হবে বলে ব্যবসায়ীদের আশ^স্থ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat