×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৪৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় আজ থেকে ছয়দিন ব্যাপি অমর একুশে বইমেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার  বিকাল ৪ টায় ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। 
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ করে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান। 
এ সময়  মেলা আয়োজক কমিটির আহবায়ক আবু তাহের ও সদস্য সচিব এডভোকেট রাশেদ মাযহার উপস্থিত ছিলেন। 
মেলা কমিটির আহবায়ক আবু তাহের জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বইমেলা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা মাঠ পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রতিদিন চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের বই মেলায় ১৫টি স্টল রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat