×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৫৬৭১৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গান গাইতে গিয়ে বিপত্তিতে পড়লেন মার্কিন পপ তারকা ম্যাডোনা। সম্প্রতি আমেরিকার সিয়াটেলে একটি কনসার্টে গান শোনাচ্ছিলেন ম্যাডোনা। এসময় বেখেয়ালে চেয়ার থেকে পড়ে যান তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাডোনার সেই ভিডিও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে 'দ্য সেলিব্রেশন ট্যুর' করছেন ম্যাডোনা। রবিবার ওয়াশিংটনের সবথেকে জনবহুল শহর সিয়াটলে কনসার্ট করতে গিয়েছিলেন ম্যাডোনা। পপ তারকার শো দেখতে দর্শকাসন তখন ভরা, কোথাও কোনও ফাঁক নেই।
ম্যাডোনাও গান করতে করতে মাইক হাতে পারফর্ম করছিলেন। তবে পারফর্ম করতে করতেই চেয়ার থেকে পড়েই গেলেন পপ গায়িকা।
ভিডিওতে দেখা যায়, গায়িকা যখন একটি চেয়ারে বসে পারফর্ম শুরু করেছিলেন। তখন একজন নৃত্যশিল্পী ম্যাডোনাকে বসিয়ে সেই চেয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এসময় দুর্ঘটনাক্রমে নৃত্যশিল্পী পিছলে গিয়ে মঞ্চে পড়ে যান ম্যাডোনা।
তবে ঘটনার সময় একটুও বিচলিত হতে দেখা যায়নি ম্যাডোনাকে। বরং নিজের পারফরম্যান্স ঠিক রেখেছিলেন। পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে গানের ছন্দে ফেরেন তিনি। এমন বিব্রতকর পরিস্থিতিতেও নিজেকে সামলে তার কণ্ঠের জাদুতে শ্রোতা-দর্শক মাতান রাখেন ম্যাডোনা।এর আগেও ২০১৫ সালের ব্রিট অ্যাওয়ার্ডের সময় ওয়ারড্রোবের ত্রুটির কারণে তিনি সিঁড়ি থেকে পড়ে যান।২০২৩-এর গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী, ম্যাডোনা হলেন সেই শিল্পী— গত ৪০ বছরে যার গানের রেকর্ড এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat