×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৭৭০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুল পৌঁছেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
আজ শুক্রবার স্থানীয় সময় বেলা ৩ টায় ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।ইস্তাম্বুলে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম। এর আগে আজ শুক্রবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। 
তুরস্ক সফরকালে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেবেন প্রতিমন্ত্রী। বিশেষ এ অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের অপতথ্য এবং শত্রুতা’। এ দিন কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সাথেও সাক্ষাৎ করবেন মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ২৫ ফেব্রুয়ারি ‘তার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন’ অফিস পরিদর্শনের কথা রয়েছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর।
তুরস্ক সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat