×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৭৯৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন  রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জোসেলু। এ কারনে এ সপ্তাহে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটিতে তিনি খেলতে পারছেন না বলে  লিগ টেবিলের শীর্ষে থাকা মাদ্রিদ নিশ্চিত করেছে।
যদিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি কতদিন জোসেলুকে মাঠের বাইরে থাকতে হবে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবী অন্তত তিন সপ্তাহ তিনি মাঠে নামতে পারছেন না। 
মাদ্রিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস জোসেলুর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে। এতে দেখা গেছে তার ডান গোঁড়ালির হাড়ে কিছুটা চোট রয়েছে। তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
গত সপ্তাহে রায়ো ভায়োকানোর সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন জোসেলু। ঐ ম্যাচে অবশ্য তার গোলেই এগিয়ে গিয়েছিল মাদ্রিদ। মৌসুমর শুরুত এস্পানিয়ল থেকে আসার পর নিজেকে প্রমান করে চলেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। নিয়মিত ভাবে মূল একাদশে খেলার সুযোগ না পেয়েও এবার সব ধরনের প্রতিযোগিতায় ১৩ গোল করেছেন। 
কার্লো আনচেলত্তির দল এই মুহূর্তে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে  ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat