×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৪৩৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। আর এই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে।
আজ মঙ্গলবার জামালপুরে ইসলামপুর সরকারি কলেজের হলরুমে ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, বাবা-মায়ের মাধ্যমেই আমাদের পৃথিবীতে আগমন ঘটে ঠিকই কিন্তু শিক্ষকরা সুন্দরভাবে গড়ে উঠতে সাহায্য করেন। এজন্য শিক্ষকদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে দরকার। শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত-সমৃদ্ধ 'স্মার্ট বাংলাদেশ' গড়ে উঠবে।
স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরে মো. ফরিদুল হক খান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর এই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগের সাথে আমাদের সবাইকে একাত্ম হয়ে ভূমিকা রাখতে হবে।
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat