×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৬৭৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদর্শিক মূল্যবোধ, দক্ষতা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মদক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মন্ত্রী আজ রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের জন্য বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়শোনা শেষ করে শিক্ষার্থীরা যাতে কর্মমুখী হতে পারে সেজন্য আমরা অনেকগুলো ক্ষেত্রে স্ট্রাকচারাল পরিবর্তন আনার চেষ্টা করছি।
শিক্ষামন্ত্রী  বলেন, সুশিক্ষাই উন্নত আর্থ-সামাজিক অবস্থার মূল কারণ। আর যোগ্য শিক্ষকরাই এই স্বপ্ন পূরণ করতে পারেন। তাই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থার এবং এর বাস্তবায়ন দরকার।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন জার্মানির কিউন লজিস্টিকস ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান ম্যাককিনন।
অধ্যাপক ম্যাককিনন জলবায়ু পরিবর্তনের মতো চলমান ঝুঁকির সামনের সারিতে থাকা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর পরিবেশকেন্দ্রিক সমস্যা ও সংকট মোকাবিলার জন্যে সাপ্লাই চেইন বিষয়ে জ্ঞান ও দক্ষতা রাখে এমন যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা উচিত বলে মত দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat