×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৪৩৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনী সংগঠন হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সিনিয়র সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাজের সমন্বয় নিয়ে আলোচনার লক্ষ্যে এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন।
ফিলিস্তিনের উপদলের সূত্রগুলো শুক্রবার এ কথা জানিয়েছে। 
হামাস ও ইসলামিক জিহাদের সুত্রগুলো জানিয়েছে, দ’ুটি ফিলিস্তিনী ইসলামি সংগঠনের নেতৃবন্দ এবং সে সাথে মার্ক্সপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।
এসব গ্রুপ গাজায় যুদ্ধ পরবর্তী ধাপে সমন্বিত প্রতিরোধের কলাকৌশল নিয়ে আলোচনা করেছে।
তবে বৈঠকটি কোথায় হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানায় নি।
এছাড়া বৈঠকে ফিলিস্তিনী গ্রুপগুলো হুতিদের সাথে গাজার রাফায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো জানিয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, তিনি রাফায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা অনুমোদন করেছেন।
যদিও জনাকীর্ণ রাফায় ইসরায়েলের অভিযান চালানোর বিষয় নিয়ে জাতিসংঘ সতর্ক করে আসছে।
এদিকে ফিলিস্তিনী প্রতিরোধের সমর্থনে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছে। হামাস ও ইসলামিক জিহাদের সূত্রগুলো এ কথা জানিয়েছে।
উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনী প্রতিরোধের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। 
হুতি নেতা আবদুল মালিক আল হুতি বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ অতিক্রমকারী জাহাজগুলোকে লক্ষ্য করার মধ্যদিয়ে তাদের হামলা আরো সম্প্রসারণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat