×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুততম সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন পাশ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র এক যৌথ সভায় এ আহবান জানানো হয়।
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস সভাপতি মো. আলমগীর হোসেন খান, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস শ্রমিক ফেডারেশনের মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল আহসান, সহ-সভাপতি মো. ফারুক আহাম্মেদ ভূঁইয়া, মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. মমিনুল হক, নির্বাহী  সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও কাউসার আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স যৌথভাবে ঘোষিত দশম ওয়েজবোর্ডসহ ১০ দফা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
তারা সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের দীর্ঘ দিনের প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat