×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ৪৩৫০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তার স্বাধীন জীবন ভাবনা নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। সম্প্রতি খোলামেলা ফটোশুটে অংশ নিয়ে ফের আলোচনার সৃষ্টি করলেন এই অভিনেত্রী। ফটোশ্যুটের ছবি শেয়ার করতেই চরম ট্রোলের মুখে তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আলো আধাঁরি ফটোশ্যুটে গলায় একাধিক মালাকে টপের মতো করে পরেছেন সোহিনী। সঙ্গে পরেছেন মেরুন রঙের লেহেঙ্গা। চোখে গাঢ় কাজল পরে একেবারে অন্য রকম অবতারে ধরা দিয়েছেন তিনি।ফেসবুকে ফটোশ্যুটের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘বিরহ’। 
এদিকে সোহিনীকে আবেদনময়ী লুকে দেখে অনেকে প্রশংসা করছেন। আবার সাহসী অবতারে অভিনেত্রীকে দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘এখানে উরফি জাভেদের কোনও হাত নেই তো?’ 
কেউ বলেছেন, ‘হয়েছে আরও অনেক ভালো হতে পারতো’। অপর এক নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ বললেও কম হবে হয়তো’। একজন লিখেছেন, ‘এই ছবি দেখার পরে গরম হুর হুর করে চলে আসবে’। 
দেবজিৎ নামের একজন লিখেছেন, ‘বাংলা সিনেমায় অনেক অনেক সুন্দর অভিনেত্রী আছেন। কিন্তু তাদের মধ্যে আপনি একদমই আলাদা। আপনার সৌন্দর্য খুবই মায়াময় এবং আপনি তাদের থেকে অনেকটাই আলাদা।’
সোহিনী সরকারকে সবশেষ দেখা গেছে কাবুলিওয়ালা সিনেমায়। সেখানে তিনি মিনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat