×
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ২৩৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র সংকটে জর্জরিত হাইতি থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। রোববার ৩০ জনেরও বেশি মার্কিন নাগরিক সরকারের ভাড়া করা বিমানে করে ফ্লোরিডায় অবতরণ করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কথা জানিয়েছে।
গত কয়েক সপ্তাহের দলবদ্ধ সহিংসতায় ক্যারিবিয়ান দেশটি অচল হয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।
মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, বিমানটি হাইতির বন্দর নগরী ক্যাপ হাইতিয়েন থেকে ছেড়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব নাগরকিকে নিরাপদে ক্যাপ হাইতিয়েন ত্যাগে সহায়তা করেছে।
উল্লেখ্য, সশস্ত্র গ্রুপগুলো গত কয়েক সপ্তাহ ধরে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের অধিকাংশ এলাকা দখলে নিয়ে ব্যাপক সহিংসতা চালিয়ে আসছে।
এই প্রেক্ষিতে পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশটির রাজধানী ও এর আশেপাশে মাসখানেক ধরে জরুরি অবস্থা জারি রয়েছে। এছাড়া চলছে রাত্রিকালীন কারফিউ।
এদিকে জাতিসংঘের এক রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, হাইতিতে মৌলিক সরবরাহ প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নসহ আরো কয়েকটি দেশ তাদের কূটনীতিকদের হাইতি থেকে সরিয়ে নিয়েছে।
জাতিসংঘও তাদের অপক্ষোকৃত কম দরকারি স্টাফদের  সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হ্যানরি সোমবার প্রবল চাপের মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন ক্ষমতা গ্রহণের জন্যে একটি অন্তর্বতীকালীন গভণির্ং কাউন্সিল  গঠনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat